বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বিভিন্ন চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা- ৫০টি ।
২. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- চাকমা ।
৩. জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী - মারমা।
৪. বাংলাদেশের সংখ্যায় সবচেয়ে কম যে নৃ-গোষ্ঠী- ভিল ( ৯৫ জন)।
৫. বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজব্যবস্থা- পিতৃতান্ত্রিক ।
৬. পার্বত্য চট্টগ্রামে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী - ১৪ টি ।
৭. মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠী- গারো, খাসিয়া।
৮. বিশ্ব আদিবাসী দিবস - ৯ আগস্ট ।
৯. বাংলাদেশে বসবাসরত মুসলিম নৃগোষ্ঠী- পাঙন (মৌলভীবাজার)।
১০. উপজাতিদের ভাষার সংখ্যা - ৩২টি ।
১১. মগ গোষ্ঠীদের আদিনিবাস - আরাকান (মিয়ানমার) ।
১২. পুত্র পিতার পরিচয়ে এবং কন্যা মাতার পরিচয়ে পরিচিত হয় - ত্রিপুরা সমাজে ।
১৩. মগ নামের জনগোষ্ঠী বর্তমানে পরিচিত- মারমা নামে।
১৪. বাংলাদেশে বসবাস নেই - মাওরি।
১৫. রাখাইনরা বাংলাদেশে এসেছে - মিয়ানমার থেকে ।
১৬. কুকি নৃগোষ্ঠী বাস করে - বান্দরবানে।
১৭.খ্যাং নৃগোষ্ঠীর আবাসস্থল - রাঙামাটি।
১৮. মুরংদের দেবতার নাম - ওরেং।
১৯ . পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে - তঞ্চঙ্গা নৃগোষ্ঠী ।
২০. প্রধান পেশা কৃষি - চাকমা, মারমা ও মুরং সম্প্রদায়ের ।
২১. জুম চাষ হলো - পাহাড়ের ঢালু জায়গায় জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ । বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে জুম চাষ হয়।
২২. জুম চাষের বিকল্প পদ্ধতির নাম- সল্ট।
২৩. বাংলাদেশের প্রথম চাকমা তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী মেজর জেনারেল- অনুপ কুমার চাকমা।
২৪. ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বষবরণ অনুষ্ঠানকে বলে- বৈসাবি
২৫. কঠিন চীবর দান হলো - বৌদ্ধ সম্প্রদায়ের ধমীর্য় অনুষ্ঠান।
২৬. ওঁরাওদের গ্রামপ্রধানকে বলে - মাহাতো।
২৭. ত্রিপুরা সমাজে তারা দলবদ্ধভাবে বাস করে , তাদের দলকে বলা হয় - দফা।
২৮. বাংলাদেশে হাজং নৃগোষ্ঠী বাস করে- নেত্রকোনা ।
২৯. বাংলাদেশের খুমি নৃগোষ্ঠী বাস করে- বানদরবান ।
৩০. রাজবংশী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস - রংপুরে ।
৩১. পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসব পালিত হয় - পহেলা বৈশাখে ।
৩২. ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে - গারোরা।
৩৩.বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম- মাউরি।
৩৪. চাকমাদের সবচেয়ে বড় ধমীয় ও সমাজিক উৎসব - বিজু।
৩৫. বীর মুক্তিযোদ্ধা কঁকন বিবি কোন সম্প্রদায়ের - খাসিয়া।
