সকাল ও সন্ধ্যায় যে ৩টি আমল করলে বিনিময়ে জান্নাত পাবেন?

"ভাই আমার, ভাবুন তো… প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠি, আবার সন্ধ্যায় দিনের কাজ শেষে বিশ্রামে যাই। কিন্তু কখনও কি ভেবেছেন, এই দুই সময় আসলে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ঠিক এই মুহূর্তগুলোতে আল্লাহ আমাদের জন্য বিশেষ কিছু দোয়া আর যিকির শিখিয়ে দিয়েছেন। এগুলো শুধু আমল নয়, এগুলো আমাদের জীবনকে শান্তি, সুরক্ষা আর বরকতে ভরে দেয়।



১.সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ুন :


"রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহে অসালল্লাম  বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই তিন সূরা তিনবার করে পড়ে, আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন।"

তাই প্রতিদিন ফজরের পর আর মাগরিবের পর এগুলো পড়া অভ্যাস করুন।


২ .আয়াতুল কুরসি :


"আয়াতুল কুরসি হলো কুরআনের সেরা আয়াত। যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এটি পড়ে, আল্লাহ তাকে সারাদিন-সারারাত সুরক্ষায় রাখেন।"


৩.যিকির ও দোয়া:


“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” ১০০ বার পড়লে সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যায়।


বারবার “আস্তাগফিরুল্লাহ” বলুন। তাতে গুনাহ মাফ হয় আর রিযিকে বরকত আসে।

এছাড়া “লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকালাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদির” পড়া শুরু করুন। হাদিসে এসেছে, সকাল-সন্ধ্যায় এই যিকির পড়লে অসংখ্য সওয়াব লেখা হয়।


"ভাই আমার, আমরা অনেক সময় বড় বড় আমল করার স্বপ্ন দেখি… কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট সকাল-সন্ধ্যার আমলগুলোই আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে।

যখন দিন শুরু করবেন আল্লাহর নাম নিয়ে, তখন দিনটা শান্তিতে কাটবে।

আর যখন দিন শেষ করবেন আল্লাহকে স্মরণ করে, তখন রাতটা হবে প্রশান্তিতে ভরা।"


"সকাল-সন্ধ্যার এই যিকির শুধু দোয়া নয়, এগুলো হলো আমাদের জীবনের ঢাল, আমাদের অন্তরের প্রশান্তি, আর আমাদের গুনাহ মাফের সুযোগ। আজ থেকেই শুরু করুন – ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে।"


"আল্লাহ আমাদের সবাইকে সকাল-সন্ধ্যার যিকিরের মাধ্যমে তাঁর কাছে টেনে নিক, আমাদের গুনাহ মাফ করুক এবং আমাদের দুনিয়া-আখিরাতে সফল করুক। আমীন।

ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই অন্য কেউ সকাল-সন্ধ্যার যিকির শুরু করে দেবে। আর সেটাই হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া।

Post a Comment

Previous Post Next Post